নোয়াখালীতে করোনা প্রতিরোধে কমিটি

নোয়াখালীতে করোনা প্রতিরোধে কমিটি

উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ মার্চ ২০২০ । আপডেট ২০ঃ২৪

নোয়াখালীতে করোনাভাইরাস প্রতিরোধে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (০৯ মার্চ) দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি ও অবহিতকরণ সভায় এ কমিটি গঠিত হয়েছে।

এ কমিটির সভাপতি জেলা প্রশাসক তন্ময় দাস ও সদস্য সচিব সিভিল সার্জন মোমিনুর রহমান। এ কমিটির মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সচেতনতা সৃষ্টি, প্রয়োজনে কোয়ারেনটাইনসহ প্রয়োজনীয় আর্থিক ও লজিস্টিক সহায়তার পদক্ষেপ নেয়া হবে।

জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন মোমিনুর রহমান, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্লাহ খাঁন সোহেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুদ্দিন জেহান, জেনারেল হাসপাতালের পরিচালক খলিল উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading