জাফরুল্লাহ চৌধুরী সুস্থ হয়ে উঠছেন: গণস্বাস্থ্য কেন্দ্র

জাফরুল্লাহ চৌধুরী সুস্থ হয়ে উঠছেন: গণস্বাস্থ্য কেন্দ্র
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী

উত্তরদক্ষিণ । রবিবার ১৪ জুন ২০২০ । ১০:৪৫

করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ দিন চিকিৎসার পর ডা. জাফরুল্লাহ চৌধুরী সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্র। রবিবার (১৪ জুন) প্রথম প্রহরে এক ফেসবুক পোস্টে তারা এ কথা জানায়।

ডা. জাফরুল্লাহ’র একটি ছবি দিয়ে ওই পোস্ট প্রকাশ করে গণস্বাস্থ্য কেন্দ্রের অফিশিয়াল ফেসবুক পেজে। ওই পোস্টে বলা হয়, “ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত।”

ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা মুক্ত হওয়া নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পোস্ট। ছবিটি আলোকচিত্রী শহিদুল আলমের তোলা।

গণস্বাস্থ্য কেন্দ্রের র‌্যাপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকারের বরাত দিয়ে ওই ফেইসবুক পোস্টে বলা হয়, গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেক উদ্ভাবিত কিটে এন্টিজেন পরীক্ষায় জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাস ‘নেগেটিভ’ এসেছে। তিনি এখনও নিউমোনিয়ায় ভুগছেন, তবে কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হচ্ছে না।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশবাসীর কা‌ছে ‘কৃতজ্ঞতা জা‌নি‌য়ে‌ছেন’ বলেও জানানো হয় ওই ফেইসবুক পোস্টে।

গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা জানিয়েছেন, ডা. জাফরুল্লাহ।র ফুসফুস ও গলার প্রদাহের ‘ধীরে ধীরে উন্নতি হচ্ছে’। নিয়মিত তার ডায়োলাইসিস ও ফিজিথেরাপি করা হচ্ছেছে।

গত ২৫ মে র‌্যাপিড ডট ব্লট কিটে নিজের নমুনা পরীক্ষায় ‘পজিটিভ’ ফল আসার কথা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। পরে বিএসএমএমইউতে তার আরটি-পিসিআর টেস্টেও পজিটিভ আসে তার।

করোনা আক্রান্ত হওয়ার পর প্রথম কয়েক দিন বাসাতেই আইসোলেশনে ছিলেন জাফরুল্লাহ। পরে অবস্থার অবন্তি হলে ও ক্রনিক কিডনি রোগী হিসেবে তাকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হয় বলে তিনি ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি হন। ্নিতাকে তিন দফা প্লাজমা থেরাপি দেয়া হয়েছে।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading