রাজবাড়ীতে ট্রাক-কার সংঘর্ষে ঝরল ৪ প্রাণ

রাজবাড়ীতে ট্রাক-কার সংঘর্ষে ঝরল ৪ প্রাণ

উত্তরদক্ষিণ । রবিবার ১৪ জুন ২০২০ । ১২:৪১

রাজবাড়ীতে প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রবিবার (১৪ জুন) বেলা ১১টার দিকে সদর উপজেলার খানখানাপুর ছোট সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। জেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম এ তথ্য জানান। তবে তাৎক্ষণিকভাবে হাতহত কারও নাম-পরিচয় বলতে পারেননি তিনি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা রবিউল বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনের লাশ দেখতে পান। তাদের মধ্যে তিনজন ছিলেন প্রাইভেট কারে। আরেকজনকে পাওয়া গেছে ট্রাকের নিচে চাপা পড়া অবস্থায়। উদ্ধারকাজ চলছে জানিয়ে তিনি বলেন, ট্রাকের নিচে জীবিত একজনও চাপা পড়ে রয়েছেন। ট্রাক সরিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চলছে। তিনি বলেন, প্রাইভেট কারটি দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল। আর ট্রাকটি যাচ্ছিল ফরিদপুরের দিকে। প্রাইভেট কার থেকে তিনজনের লাশ উদ্ধার করা হলেও তাতে আরও কেউ ছিলেন কিনা তা এখনও জানা যায়নি। প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে গেছে। সূত্র: বিডিনিউজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading