মিরাকল ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভা ৮ মার্চ
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৪ মার্চ, ২০২১ | আপডেট: ১৪:৫৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৮ মার্চ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
জানা যায়, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির লোকসান হয়েছে ৪০ পয়সা।

