৩২ মাস পর শূন্য হাতে সাকিব

৩২ মাস পর শূন্য হাতে সাকিব

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১ | আপডেট ১৯:৫৫

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ ব্যাট হাতে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩ বল খেলে শ্রীলংকার পেসার দুশমন্থ চামিরার বলে আউট হন সাকিব।

ওয়ানডে ক্রিকেটে ৩২ মাস পর শূন্য হাতে প্যাভিলিয়নে ফিরলেন সাকিব। সর্বশেষ ২০১৮ সালের সেপ্টেম্বরে আবু ধাবিতে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ২ বল খেলে শুণ্য রানে ফিরেন সাকিব। এরপর ১৭ ইনিংস ব্যাট করেছেন, খালি হাতে ফিরতে হয়নি তাকে। অবশ্য মাঝে নিষেধাজ্ঞার কারনে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর নিষিদ্ধও ছিলেন সাকিব।

ওয়ানডে ক্রিকেটে ২১১ ম্যাচে এই নিয়ে ১১তম বার শূন্য রানে আউট হলেন সাকিব। এরমধ্যে শ্রীলংকার বিপক্ষেই সবচেয়ে বেশি তিন বার শূন্য রানে ফিরেন তিনি।

দু’বার করে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে এবং একবার করে আফগানিস্তান-ভারত-নিউজিল্যান্ড-পাকিস্তানের বিপক্ষে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেন সাকিব। ৫৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে চার বার এবং ৭৬ ম্যাচের টি-টুয়েন্টিতে পাঁচ বার শুন্য রানে আউট হন সাকিব।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading