প্রধানমন্ত্রীর উপহার পে‌য়ে পাড়ার নাম রাখা হলো আদর্শ মু‌জিব পাড়া

প্রধানমন্ত্রীর উপহার পে‌য়ে পাড়ার নাম রাখা হলো আদর্শ মু‌জিব পাড়া

উত্তরদক্ষিণ| বৃহষ্প‌তিবার, ১২ আগস্ট ২০২১| আপডেট| শুক্রবার, ১৩ আগস্ট, ১০:৪০

বান্দরবান জেলার রুমা ইউনয়নের বর্ষী পাড়ায় একসঙ্গে ১৭‌টি প‌রিবার পেয়েছে প্রধানমন্ত্রীর উপহা‌রের ঘর। আর প্রধানমন্ত্রীর উপহা‌রের ঘর পে‌য়ে পাড়াবাসী পুরাতন নাম পা‌ল্টে সেই পাড়ার নাম রাখ‌লে আদর্শ মু‌জিব পাড়া।

বৃহষ্প‌তিবার (১২আগস্ট) সকা‌লে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি বর্ষী পাড়ার প্রধানমন্ত্রীর উপহা‌রের ঘর প‌রিদর্শন শেষে এ কথা জানান।

জেলা প্রশাসক ব‌লেন, বর্ষী পাড়া‌টি রুমা সদর ইউ‌নিয়‌নের অত‌্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। এ এলাকার সকল প‌রিবারই অত‌্যন্ত হতদ‌রিদ্র। তা‌দের বসতঘরগু‌লিও জরাজীর্ণ হ‌য়ে প‌ড়ে‌ছে। ঠিক করার মতো অর্থ তা‌দের নাই। বিষয়‌টি জান‌তে পে‌রে পাড়া‌টি প‌রিদর্শন ক‌রি এবং এক পাড়ার সবাইকেই প্রধানমন্ত্রীর উপহা‌রের ঘর প্রদান ক‌রে‌ছি। ঘর পে‌য়ে পাড়ার সক‌লেই প্রধানমন্ত্রী‌র উপর সন্তুষ্ট হ‌য়ে পাড়ার পুরাতন নাম পা‌ল্টে নতুন নাম রে‌খে‌ছেন আদর্শ মু‌জিব পাড়া।

এসময় রুমা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ‌মো. ইয়া‌মিন হো‌সেন, নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট কা‌য়েসুর রহমান, উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলী নুরসহ কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

উল্লেখ্য, রুমায় প্রথম পর্যা‌য়ের ৭০‌টি প্রধানমন্ত্রীর উপহা‌রের ঘর নির্মা‌ণের পর হস্থান্তর করা হ‌য়ে‌ছে। দ্বিতীয় ধা‌পে ২২০ টির ম‌ধ্যে ৮৫টির কাজ সম্পন্ন হ‌য়ে‌ছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading