অবশেষে প্রেক্ষাগৃহেই মুক্তি পাচ্ছে অক্ষয়-ক্যাটরিনার ‘সূর্যবংশী’

অবশেষে প্রেক্ষাগৃহেই মুক্তি পাচ্ছে অক্ষয়-ক্যাটরিনার ‘সূর্যবংশী’

উত্তরদক্ষিণ। রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৪:৪৫

অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা ‘সূর্যবংশী’। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই সিনেমা। গত বছর মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। এরপর ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তির গুঞ্জন ওঠে। তবে শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহেই সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

আগামী ২২ অক্টোবর থেকে মহারাষ্ট্রে প্রেক্ষাগৃহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাইক্রোব্লগিং সাইট টুইটারে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। পাশাপাশি জানিয়েছেন, আসছে দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সূর্যবংশী’।

পরিচালক রোহিত শেঠির কপ ইউনিভার্সের নতুন সিনেমা সূর্যবংশী। এতে এটিএস অফিসার বীর সূর্যবংশী চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। ‘সিং ইজ কিং’, ‘নমস্তে লন্ডন’, ‘ওয়েলকাম’, ‘তিস মার খান’ সিনেমার পর এই সিনেমায় আবারো ক্যাটরিনার সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেতা। এছাড়া সিনেমাটিতে অজয় দেবগন ও রণবীর সিংকে অতিথি চরিত্রে দেখা যাবে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading