সিনোবাংলার প্রথম প্রান্তিক প্রকাশ
উত্তরদক্ষিণ। রবিবার, ১৪ নভেম্বর ২০২১। আপডেট ১৫:৪০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদন পরযালোচনার পর প্রকাশ করা হয়। খবর-ডিএসই।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি কোম্পানিটির ৩৩ পয়সা আয় হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৭ টাকা ২৮ পয়সা।

