আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মদক্ষতা সফলতার পরিচয় দিয়ে যাচ্ছেন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
উত্তরদক্ষিণ। রবিবার, ১৪ নভেম্বর ২০২১। আপডেট ২১:১৫
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনী। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিটি ক্ষেত্রে এ বাহিনীর সদস্যরা সবসময়ই কর্মদক্ষতা ও সফলতার পরিচয় দিয়ে যাচ্ছেন।
রবিবার (১৪ নভেম্বর) দুপুরে গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ প্রথম ধাপের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মাহবুবুর রহমানসহ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোজাম্মেল হক বলেন, বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আত্মত্যাগ দায়িত্ব, কর্তব্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, ‘সারা পৃথিবীতেই জ্বালানি তেলের দাম বেড়েছে। আমাদের চেয়ে ইন্ডিয়াতে পেট্রোল ও কেরোসিনের দাম বেশি। আমরা যথেষ্ট ভর্তুকি দিচ্ছি। তেলের দাম নিয়ে সরকার বিষয়টি পুনর্বিবেচনা করার চিন্তা করছে।

