মিথিলা ও শবনম ফারিয়ার আগাম জামিন আবেদন

মিথিলা ও শবনম ফারিয়ার আগাম জামিন আবেদন

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৬:৩৫

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন।

গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল।

এ মামলায় মিথিলা ও শবনম ফারিয়া জামিন আবেদন করেন। মিথিলার পক্ষে আবেদন করেছেন আইনজীবী নিয়াজ মোর্শেদ।

সোমবার (১৩ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading