বলিউড সালতামামি ২০২১: ওটিটিতে সেরা ৫ সিনেমা

বলিউড সালতামামি ২০২১: ওটিটিতে সেরা ৫ সিনেমা

গাজী কাইয়ুম । রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৪:৪০

আর মাত্র কিছু দিন। এরপর বিদায় নেবে ২০২১ সাল। নতুন বছর ২০২২ সালকে নিয়ে এখন সকলের আশা–ভরসা নির্ভর করছে। ২০২১ সাল বছরটা কারোর পক্ষেই ভালো ছিল না। এ বছর করোনা মহামারি মানুষের সুস্থ–স্বাভাবিক জীবনকে ছন্দহীন করে দেয়। বিভিন্ন ক্ষেত্রে মানুষেরা একটা ধাক্কা সামলে ওঠার আগেই আরেকটি ধাক্কা এসে লণ্ডভণ্ড করে দিচ্ছে সবকিছু। করোনা মাহামারিতে ২০২১ সালে সারা বিশ্বব্যাপি সিনেমা হলগুলো বন্ধ থাকার কারণে জনপ্রিয় হয়ে উঠেছে ওটিটি প্লাটফর্ম। করোনাকালীন সময়টিতে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় চলতি বছরও একঝাঁক হিন্দি সিনেমা স্ট্রিমিং হয়েছিল ওটিটি প্লাটফর্মে।

এক নজরে দেখে নেওয়া যাক প্রায় দীর্ঘ এই অন্ধকারময় বছরেও সবচেয়ে চর্চিত ৫টি বলিউডের ওয়েব সিরিজ কোনগুলো

সর্দার উধম

সর্দার উধম
সুজিত সরকারের পরিচালনায় ‘সর্দার উধম’ সিনেমার মাধ্যমে ফুটে উঠেছিল বিপ্লবী সর্দার উধম সিং এর জীবনী। যেখানে আরো তুলে ধরা হয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এবং তার পরবর্তী ঘটনাবলি। জেনারেল ও ‘ডায়ারকে হত্যা করা উধম সিং-এর চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। একাডেমি পুরস্কারের মঞ্চে ভারতীয় সিলেকশনের দৌড়েও একেবারে প্রথম দিকেই ছিল অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হওয়া ‘সর্দার উধম’ ছবিটি।

শেরশাহ

শেরশাহ
সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানী অভিনীত ‘শেরশাহ’ ছবিটি মূলত প্রয়াত ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনী নিয়ে তৈরি হয়েছে। যিনি দেশের জন্য কারগিল যুদ্ধের ময়দানে নিজের প্রাণ আত্মত্যাগ করেছিলেন। সিদ্ধার্থ-কিয়ারা জুটি ছবিটিতে বেশ প্রশংসিত হয়েছে দর্শকদের কছে। চলতি বছর ওটিটিতে মুক্তি পাওয়া সিনেমাগুলির মধ্যে ‘শেরশাহ’ দর্শকদের কাছে খুব প্রিয় হয়ে উঠে। ছবিটি স্ট্রিমিং হয়েছে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

শেরনি

শেরনি
২০২০ সালে ‘শকুন্তলা দেবী’র পর চলতি বছর বিদ্যা বালান ‘‌শেরনি’‌ সিনেমার মাধ্যমে ওটিটিতে পা রেখেছেন। ফরেস্ট অফিসারের ভূমিকায় বিদ্যা বালান এবং মানুষ-পশু সংঘর্ষ দারুণভাবে এই সিনেমার মাধ্যমে তুলে ধরা হয়েছে। পরিচালক অমিত মাসুরকারের মাধ্যমে বিদ্যা বালন দর্শকদের অন্য এক জগতে নিয়ে গিয়েছিলেন। ছবিটি শুধুমাত্র এক নরখাদক বাঘিনীর গল্প নিয়ে নয়, বরং পুরুষ শাসিত সমাজে এক মহিলা অফিসারের নেতৃত্ব নিয়ে এর কাহিনী। ২০২১ সালে ‘শেরনি’ অন্যতম সেরা সিনেমা, যা ভারতের হয়ে অস্কারে প্রবেশের জন্য মনোনীত হয়েছিল। এই ছবিটিও অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায়।

মিমি

মিমি
এ বছরের আরও একটি জনপ্রিয় সিনেমা হল কৃতি শ্যানন অভিনীত ‘মিমি’। যেটি পরিচালনা করেছেন লক্ষ্মন উটেকর। এটি বলিউডের মাশালা ফিল্ম হলেও তাতে রয়েছে দারুণ এক গল্প। নাটক, নাচ, মিউজিক, আবেগ সবই রয়েছে ‘মিমি’-তে। সারোগেসি মাদারের গল্প নিয়ে ‘মিমি’। কৃতি ছাড়াও সুপ্রিয় পাঠক, মনোজ পাওহা, সাই তমহঙ্কর ও পঙ্কজ ত্রিপাঠির অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়েছে। ছবিটি স্ট্রিমিং হয়েছে নেটফ্লিক্সে।

দ্য হোয়াইট টাইগার

দ্য হোয়াইট টাইগার
একটা দেশের মধ্যে থাকে দুটো পৃথক দেশ- একটা ইন্ডিয়া, অন্যটা ইন্ডিয়া। এই দুইয়ের মাঝে একটা লম্বা বিভেদ রেখা টেনে দিয়েছে কোনও মানুষের আর্থিক অবস্থান। ইন্ডিয়ার সমাজব্যবস্থায় ধনী-দরিদ্রের মাঝের এই শ্রেণীবৈষম্য নিয়েই প্রিয়াঙ্কা চোপড়া, রাজকুমার রাও এবং নবাগত আদর্শ গৌরবের ছবি ‘দ্য হোয়াইট টাইগার’। ছবিটি মুক্তি পায় নেটফ্লিক্সে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading