পুতুলনাচের ইতিকথায় ভিন্নরূপে জয়া

পুতুলনাচের ইতিকথায় ভিন্নরূপে জয়া

উত্তরদক্ষিণ । রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৪:৫০

সম্প্রতি ভিন্ন এক রূপে দর্শকের সামনে আসলেন দুই বাংলার জনপ্রিয় ও সফল অভিনেত্রী জয়া আহসান। ছবিতে দেখা যায়, গামছায় প্যাঁচানো চুল, হাতে শাখা-পলা আর ব্লাউজহীন শাড়ি পড়ে আছেন তিনি। পশ্চিমবঙ্গের পরিচালক সুমন মুখোপাধ্যায়ের নতুন ছবির চরিত্রের জন্যই এই ভিন্নরূপে সেজেছেন সময়ের অন্যতম ব্যস্ততম নায়িকা।

মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত সিনেমায় কুসুম চরিত্রে দেখা যাবে জয়াকে। নতুন লুকে তিনি সুনিপুণভাবেই ফুটে উঠেছেন কুসুম চরিত্রে।

এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে জয়া বলেছিলেন, মানিক বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় লেখকদের একজন। তার সব লেখা আমাকে টানে। পুতুলনাচের ইতিকথা উপন্যাসটিও ভীষণ প্রিয়। পুতুলনাচের ইতিকথা অবলম্বনে নির্মিতব্য সিনেমায় অভিনয় করছি, এটা ভীষণ ভালো লাগার ব্যাপার।

পরিচালক সুমন জানায়, ছবিতে পরমব্রত অতিথি শিল্পী। ইন্ডিয়ার স্বাধীনতার পূর্ববর্তী সময়কে তুলে ধার হবে ছবিতে। তিরিশের দশক থকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত এই ছবির সময় কাল। সেই মতই চরিত্রদের ফুটিয়ে তোলা হচ্ছে।

জয়ার সঙ্গে এ সিনেমায় আরও অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায় ও আবীর চট্টোপাধ্যায়। সিনেমার প্রধান চরিত্রে থাকছেন আবীর। উপন্যাসের শশীর চরিত্রে দেখা যাবে তাকে। কুমুদের চরিত্রটি করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ছবির সঙ্গীত পরিচালনা করবেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার নেপালগঞ্জে শুটিং-এ ব্যস্ত নির্মাতা ও অভিনয়শিল্পীরা। এর পাশাপাশি বোলপুরেও হবে এই ছবির শুটিং।

এদিকে, সম্প্রতি জয়ার সাফল্যের মুকুটে আরও একটি নতুন পালক যুক্ত হয়েছে। ওপার বাংলার চলচ্চিত্র সাংবাদিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট এসোসিয়েশন অ্যাওয়ার্ডে (ডাব্লিউএফজেএ) সেরা অভিনেত্রী হয়েছেন তিনি। ইন্ডিয়াতে জয়ার অভিনীত প্রথম ছবির নাম ‘বিসর্জন’। এরপর ‘বিজয়া’, ‘কণ্ঠ’, ‘ক্রিসক্রস’র মতো একাধিক ছবিতে কাজ করেছেন। বছরের অনেকটা সময় কাজের সূত্রে সেখানেই থাকেন তিনি।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading