আজ পুঁজিবাজারের লেনদেন বন্ধ
উত্তরদক্ষিণ । রবিবার, ১৫ মে ২০২২ । আপডেট ১১:৩৫
বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ রবিবার (১৫ মে) পুঁজিবাজার বন্ধ থাকবে। এদিন পুঁজিবাজারে কোনো লেনদেন হবে না। সূত্র-ডিএসই ও সিএসই ।
সূত্র জানায়, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে এদিন সরকারি সাধারণ ছুটি থাকবে। এ কারণে দেশের সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা ও পুঁজিবাজার বন্ধ থাকবে।
সোমবার (১৬ মে) থেকে যথারীতি পুঁজিবাজারে আগের নিয়মে লেনদেন চলবে।
ইউডি/সুস্মিত

