বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বুমরাহ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৮:২০
অক্টোবরে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেলো ইন্ডিয়ান দল। দেশটির তারকা পেসার জাসপ্রিত বুমরাহ পিঠের ইনজুরিতে ছিটকে গেছেন ইন্ডিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে। যদিও এনিয়ে ইন্ডিয়ান বোর্ডের তরফে কোনও কিছু জানানো হয়নি।
বুমরার পিঠে চোট রয়েছে। এই চোটের কারণে এশিয়া কাপেও খেলতে পারেননি ইন্ডিয়ান পেসার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি। তখন রোহিত শর্মা জানান, ছোট একটা চোট রয়েছে ইন্ডিয়ান পেসারের। এ অবস্থায় নতুন খবর- পিঠে মারাত্মক চোট রয়েছে বুমরাহর। ৬ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার একটি সূত্র পিটিআইকে নিশ্চিত করেছে যে চোটের কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে বুমরাহকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোটের কারণে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা। আরও এক সিনিয়র ক্রিকেটারকে হারিয়েছে ইন্ডিয়া। বুমরাহর বদলে কাকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হবে সেটাই ভাবছে ইন্ডিয়ান বোর্ড। ইনজুরির কারণে সবশেষ এশিয়া কাপে না খেললেও সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেন বুমরাহ। কিন্তু ফের চোটে তিনি।
ইউডি/অনিক

