সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে ইরানের ফোন

সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে ইরানের ফোন

উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ । আপডেট ১৯:৩০

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানকে ফোন করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। রবিবার (০২ এপ্রিল) তাদের মধ্যে ফোনালাপ হয়।

আরব নিউজের এক প্রতিবেদনের বলা হয়েছে, ফোনালাপে উভয় পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন। এছাড়া সাম্প্রতিক ত্রিপক্ষীয় চুক্তির আলোকে পরবর্তী পদক্ষেপগুলো নিয়েও আলোচনা করেন।

গত মাসে সৌদি আরব এবং ইরান দুই দেশের মধ্যে কয়েক বছরের উত্তেজনার পরে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে সম্মত হয়। মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বী এই দুই দেশ চীনের মধ্যস্থতায় করা একটি চুক্তিতে দুই মাসের মধ্যে পুনরায় দূতাবাস চালু করতে রাজি হয়।

২০১৬ সালে সৌদি আরব দেশটির শিয়া নেতা নিমর আল নিমরের ফাঁসি কার্যকর করেছিল। এরপর ইরানিরা তেহরানের সৌদি দূতাবাসে হামলা করে। এই হামলার জেরে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল সৌদি আরব। অবশেষে ৭ বছরের মধ্যেই দুই দেশ সম্পর্ক পুনরুদ্ধারে কাজ করতে শুরু করেছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading