সালাহউদ্দিন ও খোকনের বিরুদ্ধে অভিযোগ, ব্যাখা চেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান

সালাহউদ্দিন ও খোকনের বিরুদ্ধে অভিযোগ, ব্যাখা চেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান

উত্তরদক্ষিণ। সোমবার, ০২ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ২৩:১০

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ও খায়রুল কবির খোকনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে আসা দুটি অভিযোগের বিষয়ে ব্যাখ্যা জানতে তাদের চিঠি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের জ্যেষ্ঠ নেতারা বলেন, দুটি চিঠি রবিবার ওই দুই নেতার কাছে পৌঁছানো হয়। সোমবার (০২ সেপ্টেম্বর) খায়রুল কবির খোকন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে অভিযোগের জবাব দিয়েছেন।

আর চিঠি পাওয়ার পর সালাহউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন। সোমবার দুপুরে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন করে ব্যাখ্যাও দেন এ নেতা।

সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, নিজ এলাকা কক্সবাজারে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এস আলম গ্রুপের গাড়ি ব্যবহার করেন তিনি। আলোচিত এ ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়ে বিপুল পরিমাণ ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে।

কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে নেতাকর্মীদের সঙ্গে গাড়ির বহর নিয়ে পেকুয়ায় যান সালাহউদ্দিন, যার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বিএনপির নেতাকর্মীরা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading