শিক্ষার্থী-জনতার লং মার্চ ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে

শিক্ষার্থী-জনতার লং মার্চ ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১৫:০০

ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ ও ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে অন্তত ১০ ট্রাক ছাত্র-জনতা নিয়ে এ লং মার্চ শুরু হয়।

জানা গেছে, বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের বাঁধ নির্মাণ এবং নদীর পানিপ্রবাহ ইচ্ছামতো নিয়ন্ত্রণের প্রতিবাদে এই কর্মসূচি পালন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এ দিন সকাল থেকে লং মার্চে যোগ দিতে শাহবাগে জড়ো হন অসংখ্য শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাকযোগে লং মার্চ শুরু করে ইনকিলাব মঞ্চ।

এ লং মার্চ প্রথমে যাত্রাবাড়ীর চৌরাস্তায় পথসভা করার কথা ছিল। পরে দুপুর ২টায় কুমিল্লার চান্দিনায় একটি পথসভা করার কথা। আর বিকেল ৪টায় কুমিল্লার টাউন হলে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছাবে মার্চটি।

উডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading