ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ

ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর), ২০২৪, আপডেট ২১:০৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরদিনই তা লঙ্ঘন করা নিয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ইসরায়েল ও হিজবুল্লাহ।

আমেরিকা ও ফ্রান্সের মধ্যস্থতায় হওয়া চুক্তির আওতায় ইসরায়েল ও লেবাননের ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে বুধবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।

এরপর বৃহস্পতিবারেই হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে ইসরায়েল অভিযোগ করে। কয়েকটি সন্দেহজনক গাড়ি দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় পৌঁছছে বলে অভিযোগ করে ইসরায়েলি সামরিক বাহিনী।

ওদিকে, লেবাননের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ইসরায়েলি ট্যাংক দক্ষিণ লেবাননের ছয়টি এলাকায় হামলা চালিয়েছে। এরপরই ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেন হিজবুল্লাহ আইনপ্রণেতা হাসান ফাদাল্লাহ।

পার্লামেন্টের এক অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি বলেন, দক্ষিণ লেবাননের বাস্তুচ্যুত যেসব বাসিন্দা সীমান্তবর্তী গ্রামগুলোতে ফিরে যাচ্ছে তাদের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েলি শত্রুরা। এভাবে ইসরায়েল আজ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মারকাবা, ওয়াজানি, কাফারচৌবা, খিয়াম, তাইবে এবং মারজায়ুনের আশপাশের এলাকা গুলোতে ইসরায়েলি ট্যাংকের গোলা আঘাত হানে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading