বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১২:৩০

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ শুক্রবার। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের বয়রা এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। দিনটি উপলক্ষে তাঁর নিজ শহর নড়াইলের জেলা প্রশাসন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

এসব আয়োজনের মধ্যে রয়েছে–নূর মোহাম্মদের বসতভিটা সদরের নূর মোহাম্মদ নগরে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার দেওয়া, নূর মোহাম্মদ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার মিলনায়তনে কোরআনখানি, মিলাদ মাহফিল, স্মরণসভা এবং অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি।

১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্ম হয় নূর মোহাম্মদ শেখের। মহান মুক্তিযুদ্ধে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধে যোগ দেন তিনি। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের বয়রা এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে আকস্মিক সম্মুখযুদ্ধ শুরু হয় তাদের।

এ সময় আহত এক সহযোদ্ধাকে নিয়ে দলের বাকি তিন যোদ্ধাকে সরে যাওয়ার পথ করে দিতে আহত অবস্থায়ও একাই পাকিস্তানি হানাদার বাহিনীকে ঠেকিয়ে রাখেন তিনি। পরে সেখানেই মৃত্যু হয় তাঁর। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাঁকে সমাহিত করা হয়।

ইউডি/রেজা

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading