উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৬ জানুয়ারি , ২০২৬, আপডেট ১২:২২
রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে লাগা অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবাসিক ভবনে আগুনের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
ইউডি/কেএস

