রমজানেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী

রমজানেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৫:২০

চলতি রমজান মাসে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এ তথ্য জানান।

আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের জানান, সরকারের নির্বাচনি ইশতেহারে উল্লেখ থাকা ফ্যামিলি কার্ড বাস্তবায়নের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং নীতিগতভাবে কার্ড প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, “ফ্যামিলি কার্ড একটি সার্বজনীন উদ্যোগ হিসেবে পরিকল্পনা করা হচ্ছে। এতে কোনো কঠোর বিধিনিষেধ থাকবে না। তবে, একটি কমিটি গঠন করা হয়েছে, যারা ধাপে ধাপে হতদরিদ্র, দরিদ্র এবং পরবর্তীতে মধ্যবিত্ত পরিবারগুলোকে এই সুবিধার আওতায় আনবে।”

রমজান মাসেই কার্যক্রম শুরু হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নিজেও চান অন্তত পরীক্ষামূলকভাবে ঈদের আগেই এটি শুরু হোক।”

এ বিষয়ে সিপিবির মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল আউয়াল মিন্টু বলেন, “ফ্যামিলি কার্ড চালু হবেই এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। আমরা এখন কেবল কীভাবে কার্যকর ও সুশৃঙ্খলভাবে এটি বাস্তবায়ন করা যায়, সেই মেকানিজম নিয়ে কাজ করছি।”

সিপিবি সম্প্রতি মন্তব্য করে জানায়, আগামী অর্থবছরের মধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু না হলে এর নেতিবাচক প্রভাব নির্বাচনি রাজনীতিতে পড়তে পারে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading