এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ। রবিবার (২৪ মে) ২০২৬, আপডেট ১৭:০০

শিশু রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট আজ আদালতে দেওয়া হবে এবং সাত-আট কার্যদিবসের মধ্যেই বিচারকাজ শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই অপরাধ সংঘটিত হওয়ার পর সরকার কোনও ছাড় দিচ্ছে না। ঘটনার মাত্র সাত ঘণ্টার মধ্যে মূল আসামিকে এবং পরদিন তার সহযোগীকে গ্রেফতার করা হয়।

রবিবার (২৪ মে) সচিবালয়ের গণমাধ্যম সেন্টারে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত রাতেই মামলার চার্জশিট (অভিযোগপত্র) প্রস্তুত হয়েছে এবং আজই তা আদালতে পেশ করা হচ্ছে। মামলার গুরুত্ব বিবেচনা করে প্রধান বিচারপতি আদালতের ছুটি বাতিলের বিষয়টি বিবেচনা করছেন এবং দ্রুত বিচারের জন্য একজন বিশেষ পিপি নিয়োগ দেওয়া হয়েছে। সরকার আশা করছে, আগামী সাত দিনের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে।

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়ের ফল।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা অনেক আগেই ভারত সরকারের কাছে তার এক্সট্রাডিশনের (প্রত্যর্পণ) জন্য আনুষ্ঠানিক পত্র পাঠিয়েছি। দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি ও আইনি প্রক্রিয়া মেনেই তাকে দেশে ফিরিয়ে এনে সুনির্দিষ্ট অপরাধের জন্য বিচারের মুখোমুখি করতে সরকার বদ্ধপরিকর।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading