ধামরাইয়ে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
ঢাকার ধামরাই উপজেলায় মাদ্রাসার এক শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে তার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, শনিবার এ ঘটনায় থানায় মামলার পর তাকে গ্রেপ্তার দেখানে হয়। এর আগে শুক্রবার তাকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়।
গ্রেপ্তার ইকবাল হোসেন (২৭) গাজীপুরের জয়দেপুর থানার মাস্টারবাড়ি গ্রামের জহিরুল ইসলামের ছেলে। ধামরাই উপজেলার চৌঠালিয়া এলাকার মোহাম্মদী হাফিজিয়া ওয়ারিয়া মাদরাসার শিক্ষক তিনি।
মামলায় অভিযোগ করা হয়েছে, শুক্রবার রাতে ওই মাদরাসায় ইকবাল তার থাকার ঘরে ডেকে নেন আট বছর বয়সী এক ছাত্রকে। সেখানে তাকে ধর্ষণের সময় ডাক-চিৎকারে স্থানীয়রা গিয়ে ইকবালকে আটক করে পুলিশের দেয়।

