খুলনা মেডিকেলে ডেঙ্গু রোগীর মৃত্যু

খুলনা মেডিকেলে ডেঙ্গু রোগীর মৃত্যু

হাসপাতালের আবাসিক ফিজিশিয়ান শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, বৃহস্পতিবার বিকাল ৩টা ৪০ মিনিটে আব্দুস সাত্তার (৫৫) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। 

এর আগে সাতক্ষীরার তালা উপজেলা থেকে বেলা ১টা ৫০ মিনিটে সাত্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে এ চিকিৎসক জানান।

তাৎক্ষণিকভাবে সাত্তারের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি।     

এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. ইব্রাহিম শেখ (৭৭) নামে আরও একজন খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তার পরিবার জানিয়েছে।

তবে বিষয়টি চিকিৎসকের মাধ্যমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিশ্চিত হতে পারেনি।

মো. ইব্রাহিমের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামে।

ইব্রাহিমের ছেলে ইবনুল হাসান মিনার জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার তার বাবাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তিনি আরও অসুস্থ হয়ে পড়লে বুধবার রাতে সিটি মেডিকেলে আনা হয়।

মিনার বলেন, “রক্ত পরীক্ষার পর চিকিৎসকরা বৃহস্পতিবার সকালে বাবার ডেঙ্গু হয়েছে বলে জানান। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।“

এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা জেলায় ২২ জনের মৃত্যু হয়েছে বলে সিভিল সার্জন এএসএম আব্দুর রাজ্জাক জানান।  

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading