চতুর্থ শ্রেণি মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, এই ঘটনায় বুধবার রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে মাসুদ গোলদারকে আদালতে পাঠানো হয়েছে।

আটক মাসুদ গোলদার (৩২) দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের গোলদা বাড়ির জাকির মিয়ার ছেলে।

পুলিশ ও ছাত্রীর মা জানান, প্রতিদিনের মত মঙ্গলবার সকালে মাদ্রাসা যাওয়ার পথে চর এলাকার নির্জন জায়গায় মাসুদ ওই ছাত্রীর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে মাসুদ পালিয়ে যায়।

কাদা মাখা পোশাকসহ অজ্ঞান অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে ইউপি চেয়ারম্যানের কার্যালয় নিয়ে যায় স্থানীয়রা।

ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ছালে মিন্টু ফরাজী জানান, মেয়েটির ঘটনা জানার পর এলাকাবাসীর সহায়তায় মাসুধকে ধরে পুলিশে দেন তারা।

এ ঘটনায় ঘটনার শিকার মেয়েটির মা বুধবার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading