আন্তঃবাহিনী হকিতে নৌ ও বিমান বাহিনীর ড্র
উত্তরদক্ষিণ অনলাইন । ২৭ অক্টোবর ২০১৯ । ২০ঃ৩৮
আন্তঃবাহিনী হকি প্রতিযোগিতা শুরু হয়েছে আজ রবিবার, ২৭ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে ড্র করেছে নৌ বাহিনী ও বিমান বাহিনী।
উদ্বোধনী খেলাটি ২-২ গোলে ড্র হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু হয়েছে।
সহকারী নৌপ্রধান (লজিস্টিকস্) রিয়ার এডমিরাল এম লোকমানুর রহমান হকি প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে সেনা, নৌ ও বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

