বাংলাদেশে আসছে জয়ার কণ্ঠ

বাংলাদেশে আসছে জয়ার কণ্ঠ

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৮ অক্টোবর ২০১৯ ০০:০০

চলতি বছরের ১০ মে কলকাতায় মুক্তি পায় জয়া  আহসান ব্যবসাসফল সিনেমা ‘কণ্ঠ’। মুক্তির পর থেকেই দর্শকসহ চলচ্চিত্রবোদ্ধাদের কাছ থেকে প্রশংসা কুড়ায় ছবিটি। কলকাতার এখনো একাধিক প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে ছবিটি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জয়া নিজে। তিনি জানান, সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পাবে ‘কণ্ঠ’। আর তার বিনিময়ে কলকাতায় মুক্তি পাবে জয়ার আরেক ছবি খাঁচা। বাংলাদেশে ছবিটির পরিবেশক ইমপ্রেস টেলিফিল্ম। ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে নির্মাতা মুশফিকুর রহমান গুলজার বলেন, সাফটা চুক্তির নীতিমালা মেনেই বাংলাদেশে ‘কণ্ঠ’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে সেন্সরের অপেক্ষায় আছে ‘কণ্ঠ’। ছাড়পত্র হাতে পাওয়ার পর সবকিছু ঠিক থাকলে নভেম্বরের প্রথম দিকেই বাংলাদেশে ছবিটি মুক্তি পাবে। গুলজার আরও বলেন, ‘কণ্ঠ’ ছবিটির বিনিময়ে কলকাতায় যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত আকরাম খানের ছবি ‘খাঁচা’। এই ছবিটিতেও অভিনয় করেছেন জয়া আহসান। আশা করছি এই চুক্তি বিনিময়ে দুই দেশের দর্শক দুটি ভালো ছবি দেখতে পারবেন। বাগযন্ত্রের ক্যান্সারে আক্রান্ত বিভূতি চক্রবর্তীর জীবনের গল্পে নির্মিত হয়েছে ‘কণ্ঠ’। এতে অর্জুন চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ নিজে। তার স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম। এতে স্পিচ থেরাপিস্টের মূখ্য চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। এর গল্পে দেখা যাবে, অর্জুন মল্লিক একজন রেডিও জকি। কণ্ঠই যার পেশা-নেশা। কথা বলেই জীবন চালাই। শ্রোতাদের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম কণ্ঠ।  কিন্তু হঠাত্ করেই একদিন গলার ক্যান্সারে আক্রান্ত হন অর্জুন। এ কারণে ডাক্তার তার কণ্ঠবক্সটাই কেটে দেওয়ার পরামর্শ দেন। এর ফলে কণ্ঠের আওয়াজ একেবারে হারিয়ে যাবে না হয়তো, ডাক্তার জানান। কিন্তু কণ্ঠ দিয়ে যে স্বর ও আওয়াজ বের হবে তা স্বাভাবিত থাকবে না। ক্যান্সারের কারণে যাদের কণ্ঠে আওয়াজ নেই, তাদের ভাষা শেখানোর কাজটিই করেন জয়া। এককথায় ঘুরে দাঁড়ানোর গল্পের সিনেমা ‘কণ্ঠ’।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading