হুয়াওয়েকে নকশা দেবে এআরএম

হুয়াওয়েকে নকশা দেবে এআরএম

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৮ অক্টোবর ২০১৯ ০০:০০

হুয়াওয়ে টেকনোলজিস-কে মাইক্রোচিপের নকশা বা ব্লুপ্রিন্ট দেওয়া অব্যাহত রাখবে ব্রিটেনের চিপ ডিজাইন প্রতিষ্ঠান এআরএম। উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে নিজেদের স্মার্টফোন প্রসেসর তৈরির কাজে এআরএম-এর ব্লুপ্রিন্ট ব্যবহার করে। মূলত হুয়াওয়ের চিপ নির্মাতা প্রতিষ্ঠান ‘হাইসিলিকন’-কে চিপের ডিজাইন সরবরাহ করে থাকে এআরএম। প্রতিষ্ঠানটির আইনজীবিরা রায় দিয়েছেন, চীনা টেক জায়ান্ট খ্যাত হুয়াওয়েকে ওই ব্লুপ্রিন্ট দিয়ে কোনো মার্কিন নিষেধাজ্ঞা লংঘন করছে না প্রতিষ্ঠানটি- খবর রয়টার্সের।

হুয়াওয়েকে সরবরাহ করা চিপ প্রযুক্তির ডিজাইনটি ব্রিটেনে তৈরি। এ কারণেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়বে না বিষয়টি। এ প্রসঙ্গে এআরএম-এর এক মুখপাত্র বলেছেন, ‘এআরএম-এর ভি৮ এবং ভি৯ আদতে ব্রিটেনের প্রযুক্তি। ফলে হাইসিলিকনকে ‘এআরএম ভি৮-এ’ এবং এর পরবর্তী সংস্করণের চিপ তৈরিতে সহযোগিতা করা যাবে। আমরা হাইসিলিকনের সঙ্গে অংশীদারিত্বের বিষয়টি নিয়ে প্রতিনিয়ত বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। এখন পর্যন্ত নীতিমালার গণ্ডি মেনেই সব করা হয়েছে।’

চলতি বছরের মে মাসে হুয়াওয়ের সঙ্গে সব ব্যবসায়িক সম্পর্ক স্থগিত করেছিল জাপানের সফটব্যাংক গ্রুপ কর্পোরেশনের মালিকানাধীন প্রতিষ্ঠান এআরএম। পরে হুয়াওয়েকে নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় আমেরিকা। ওই সময়সীমার মধ্যেই আমেরিকায় তৈরি প্রযুক্তির ওপর থেকে নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে হুয়াওয়ে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading