সোনা পাচার: চট্টগ্রামে একজনের ১৪ বছর কারাদণ্ড

সোনা পাচার: চট্টগ্রামে একজনের ১৪ বছর কারাদণ্ড

উত্তরদক্ষিণ অনলাইন ২৮ অক্টোবর ২০১৯ @ ১৫ঃ০৫

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫টি সোনার বারসহ আটক এক ব্যক্তিকে ১৪ বছরের সাজা দিয়েছে আদালত। 

সোমবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন। দণ্ডিত শাহাদাত হোসেন (৩১) আনোয়ারা উপজেলার বটতলি নূর পাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে। আদালতের পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, ১৪ বছরের সাজার পাশাপশি আসামিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মামলার নথি থেকে জানা যায়, শাহাদাত হোসেন ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি দুবাই থেকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে আসে। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হওয়ায় তল্লাশী করে তার কাছে ১৫টি সোনার বার পাওয়া যায়। এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল হেলিম ভূঁইয়া মামলা করেন। ওই বছরের ২৫ মার্চ অভিযোগপত্র দেওয়ার পর অভিযোগ গঠন করা হয় ২০১৭ সালের ১১ জুলাই। মামলায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রায় দেওয়া হয়।রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading