জয়নাল হাজারী আ.লীগের উপদেষ্টা – নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

জয়নাল হাজারী আ.লীগের উপদেষ্টা – নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৯ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১১:০৫

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে দলটির ফেনীর এক সময়কার আলোচিত নেতা জয়নাল আবেদীন হাজারীকে। বিতর্কিত সাবেক এই সংসদ সদস্যকে উপদেষ্টা পরিষদে আনা হচ্ছে বলে সম্প্রতি খবর চাউর হলেও ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে কিছু বলা হচ্ছিল না। এর পর গতকাল সোমবার ঢাকার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে হাজারীর হাতে উপদেষ্টা হিসেবে তাকে মনোনীত করার চিঠি তুলে দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘আওয়ামী  লীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর ২০তম জাতীয় কাউন্সিলে দেওয়া ক্ষমতা বলে আপনাকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন। আশা করি, আপনার শ্রম, মেধা ও প্রজ্ঞা দিয়ে সংগঠনে নতুন গতিবেগ সঞ্চারিত করতে সহায়তা করবেন।’ তবে জয়নাল হাজারীকে উপদেষ্টা করায় দলের ভেতরে নেতাকর্মীসহ রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাকে নিয়ে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদে সদস্য সংখ্যা হয়েছে ৪৪ জন। বর্তমানে রাজনীতিতে নিষ্ক্রিয় হাজারীকে চিকিত্সার জন্য সম্প্রতি ৪০ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী। ওই টাকা নিতে চলতি মাসের শুরুতে গণভবনে গিয়েছিলেন তিনি। ওই সময় তাকে দলের উপদেষ্টা করার ঘোষণা দেন দলীয় প্রধান- এমন দাবি করে আসছিলেন হাজারী। 

জয়নাল হাজারী ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফেনী-২ (সদর) আসনে তিনি ১৯৯৬, ১৯৯১, ১৯৯৬ সালে সংসদ সদস্য ছিলেন। ১৯৯৬-০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় হাজারীর বিরুদ্ধে ফেনীতে বাহিনী গঠন করে সন্ত্রাসী তত্পরতা চালানোর অভিযোগ ওঠেছিল, যা ছিল সারাদেশে আলোচিত। ২০০১ সালের নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর দেশ ছেড়েছিলেন হাজারী। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ২০০৪ সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading