জাপার যুগ্ম মহাসচিব সাদ এরশাদ

জাপার যুগ্ম মহাসচিব সাদ এরশাদ

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১০:১৬

উত্তরদক্ষিণ ষ জাতীয় পার্টি (জাপা) যুগ্ম মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন দলটির প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগিব আল মাহি ওরফে সাদ এরশাদ। গতকাল মঙ্গলবার দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তাকে এ পদে নিয়োগ দেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক রাহগির আল মাহি এরশাদ ওরফে সাদ এরশাদকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নিয়োগ করেছেন। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাদকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ার মধ্য দিয়ে জাপায় উত্তরসুরী নেতৃত্বের তালিকায় আরেকজনের নাম নতুন করে যুক্ত হলো। জাপা নেতারা বলছেন, দলের চেয়াম্যানের দায়িত্ব পালন করছেন এরশাদের ভাই জিএম কাদের। স্ত্রী রওশন আছেন সিনিয়র কো-চেয়ারম্যানের দায়িত্বে। জিএম কাদেরের স্ত্রী শেরীফা কাদেরও আছে ভাইস চেয়ারম্যানের পদে, সম্পাদক ম-লীর সদস্য আছেন ভাগ্নে মেজর অব. খালেদ আখতার, ভাগ্নি জামাই জিয়াউদ্দিন আহমেদ বাবলু রয়েছেন প্রেসিডিয়ামের পদে, এরশাদের বোন মেরিনা রহমানসহ পরিবারের আরো বেশ কয়েকজন সদস্য দলের বিভিন্ন পদে রয়েছেন। হুসেইন মুহম্মদ এরশাদ মারা যাওয়ায় রংপুর-৩ আসন থেকে উপনির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন সাদ এরশাদ। গত ১০ অক্টোবর একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ বাক্যও পাঠ করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading