ময়মনসিংহে বহুতল ভবনে অগ্নিকাণ্ড
উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ অক্টোবর ২০১৯ । আপডেট ১৬:৩৫
ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপাড় এলাকার সূচনা টাওয়ারে আগুনে পুড়েছে কাপড়ের তিনটি দোকান।
রোববার রাত সাড়ে ১১টার দিকে ১০ তলা এই ভবনের চতুর্থ তলার জয় গার্মেন্টস নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দ্বীন মনি শর্মা জানিয়েছেন।
তিনি বলেন, আগুন মুহূর্তে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

