সাতক্ষীরায় ৯ জুয়াড়ি আটক

সাতক্ষীরায় ৯ জুয়াড়ি আটক

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৮

ত্তরদক্ষিণ ষ সাতক্ষীরায় ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়ার নগদ ১২ হাজার ১৭৩ টাকা, আটটি মোবাইল ও পাঁচজোড়া তাস উদ্ধার করা হয়। গতকাল সোমবার (০৪ নভেম্বর) ভোরে সদর উপজেলার হাড়দ্দহ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সদর উপজেলার হাড়দ্দহ গ্রামের মৃত রাজ্জাক সরদারের ছেলে কদু সরদার, মৃত জোহর আলীর ছেলে শফিকুল ইসলাম, মোশারফ মোড়লের ছেলে হাবিবুর রহমান, বাবর আলীর ছেলে আশরাফ আলী, ওহাব বিশ্বাসের ছেলে শাহাজাহান বিশ্বাস, আব্দুর রহমানের ছেলে মনজুরুল কবির, গোলাম গাজীর ছেলে সেলিম গাজী, এমাদুল সরদারের ছেলে পলাশ হোসেন ও রঘুনাথপুর গ্রামের জনি সরদারের ছেলে মোহাম্মদ জালাল। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হাড়দ্দহ গ্রামে অভিযান চালিয়ে নয় জুয়াড়িকে হাতেনাতে আটক করে। এ সময় সেখান থেকে নগদ টাকা মোবাইল ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading