সূচক ও লেনদেন বেড়েছে
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৬ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩৫
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরুতে উত্থান থাকলেও ৪৫ মিনিট পর সেল প্রেসারে নামতে থাকে সূচক। তবে দুই ঘন্টা পর ক্রয় প্রেসারে ঘুঁড়ে দঁড়ায় বাজার। গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।
গতকাল মঙ্গলবার দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৮ কোটি ৭২ লাখ ৮৭ হাজার টাকা। গতকাল মঙ্গলবার দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭০৩ পয়েন্টে । আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৮১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৩৭ পয়েন্টে । দিনভর লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩০৭ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার টাকা। এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৩৩ পয়েন্ট কমে অবস্থান করে ৪৬৭৮ পয়েন্টে । আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করে ১০৭৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করে ১৬২৬ পয়েন্টে।

