ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স-এর লভ্যাংশ প্রদান

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স-এর লভ্যাংশ প্রদান

উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ১১ঃ১০

গত ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টসে পাঠিয়েছে বিমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। এদিকে গতকাল ডিএসইতে শেয়ারদর এক দশমিক ৫০ শতাংশ বা ৭০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৪৭ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৪৭ টাকা ২০ পয়সা। দিনজুড়ে ছয় হাজার ৮০৬টি শেয়ার মোট ২৯ বার হাতবদল হয়, যার বাজারদর তিন লাখ ২০ হাজার টাকা।

‘এ’ ক্যাটেগরির এ কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৭৪ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানিটির সাত কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৭৫১টি শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক ৪০ দশমিক ১৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে তিন দশমিক ৫৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৩ দশমিক ৪৬ শতাংশ শেয়ার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading