বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কৃষক লীগের নব-নির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন
উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ১৭ঃ০৩
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ কৃষক লীগের নব-নির্বাচিত কমিটিরসভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।আজ ৭ নভেম্বর ২০১৯ রোজ বৃহস্পতিবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরেবঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।এর মধ্যদিয়ে নতুন কমিটি আজ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু করলো।এ সময় আওয়ামী লীগের কৃষি সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, মাননীয়সংসদ সদস্য এ্যাড. শামিমা শাহরিয়ার, কৃষক লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেনমোল্ল্যা, মির্জা আব্দুল জলিল, গত কমিটির সহ-সভাপতি আলহাজ্ব শেখ মোঃ জাহাঙ্গীর আলম,সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুসহ, সাংগঠনিকসম্পাদক আতিকুল ইসলাম আতিক, সাংগঠনিক সম্পাদক গাজী জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক অধ্যাপকনাজমুল ইসলাম পানু সহ কৃষক লীগের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর-উত্তর, কৃষক লীগের সভাপতিআলহাজ্ব মাকসুদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হালিম খান, ঢাকা মহানগর-দক্ষিন কৃষক লীগ’সহবিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনাকরে দোয়া ও মোনাজাত করা হয়।৬ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক লীগেরদশম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন সভাপতি হিসেবে কৃষিবিদ সমীর চন্দ্র চন্দও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির নাম ঘোষণা করেন আওয়ামী লীগেরসাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি হিসেবে ১৩ জন এবংসাধারণ সম্পাদক হিসেবে ১১ জন প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। গত কমিটিতে তারা দু’জনইযুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আনুষ্ঠানিকভাবেদায়িত্ব গ্রহণ করে নব-নির্বাচিত সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ বলেন, ‘প্রধানমন্ত্রীশেখ হাসিনা যে গুরুদায়িত্ব আমাকে দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করব। বাংলার কৃষকেরমুখে হাসি ফোটাতে কৃষক লীগ কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে দলের সব কর্মসূচি সফল করতেকৃষক লীগ অগ্রণী ভূমিকা পালন করবে।’নব-নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতিবলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আমাদের ওপর আস্থা রেখে যে নতুন দায়িত্ব অর্পণকরেছেন, সেই আস্থার প্রতিদান দিতে চাই। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি।’এদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সদ্য বিদায়ী কমিটির নেতৃবৃন্দরাবলেন, ‘নেত্রী যে নতুন কমিটি মনোনীত করেছেন, তাদের অভিনন্দন জানাই। তাদের নেতৃত্বেকৃষক লীগ আরও বেশি সংগঠিত হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা সব সময় নতুন নেতৃত্বের পাশেথাকব।’

