কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরুতে উত্থান পতন থাকলেও শেষ দিকে ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক। গতকাল সোমবার (১১ নভেম্বর) লেনদেন শেষে সূচক কিছুটা বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। গতকাল দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ৭০ কোটি ৪৫ লাখ ৭৩ হাজার টাকা। দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৯০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৯৬ কোটি ৬৩ লাখ ৪৩ হাজার টাকা। এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৭৭১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১০৮৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৬৫৭ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি ৯ লাখ ১৬ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ৭০ কোটি ৪৫ লাখ ৭৩ হাজার টাকা। এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৯টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৪ লাখ ৮৪ হাজার টাকা।

