শ্বাসরোধে হত্যার পর যুবকের লাশ ফেলল ধানক্ষেতে

শ্বাসরোধে হত্যার পর যুবকের লাশ ফেলল ধানক্ষেতে

উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ নভেম্বর ২০১৯ । আপডেট ১৫:৩২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয়ে (২০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার ৩নং ওয়ার্ড গাংচিলবাজার রাস্তার মাথা এলাকায় একটি ধানক্ষেত থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তবে স্থানীয় লোকজন তার নাম-ঠিকানা শনাক্ত করতে পারেননি।

তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ওই এলাকায় ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছেন পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গাংচিল সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার মাথার পাশে ধানক্ষেতে এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

কোম্পানীগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না।

তবে ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থানে তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ এখানে ফেলে রাখা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading