জটিল রোগ: মাস্টার্সে প্রথম স্থান অধিকারী সজলের বাঁচার আকুতি

জটিল রোগ: মাস্টার্সে প্রথম স্থান অধিকারী সজলের বাঁচার আকুতি

উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ নভেম্বর ২০১৯ । আপডেট ১৫:৫০

রাজশাহী কলেজের মেধাবী ছাত্র সজল আহাম্মদ জটিল রোগে আক্রান্ত হয়ে বাঁচার আকুতি জানিয়েছেন। তিনি দীর্ঘদিন থেকে হিফ জয়েন্ট রোগে ভুগছেন। সজল আহাম্মদ বাঘা উপজেলার আড়ানী পৌরসভার কুশাবাড়িয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

জানা যায়, সজল আহাম্মদ ২০১২-১৩ শিক্ষাবর্ষের রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের ছাত্র। তিনি এ কলেজ থেকে অনার্সে প্রথম শ্রেণিতে চতুর্থ এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।

ভাগ্যের কী পরিহাস মাস্টার্সের ফল প্রকাশ হওয়ার দুদিন পর ধরা পড়ে তার জটিল রোগ হয়েছে। তার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. হাসান তারিখ, ডা. জহিরুল হক, ডা. সুব্রত প্রামাণিক, ডা. কামরুজ্জামান পারভেজের তত্ত্বাবধানে ছিলেন তিনি।

চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, হিফ জয়েন্টের দুটি বলই ড্যামেজ হয়েছে। তাদের পরামর্শে ভারতের কলকাতার ৯৯ সরত বোস রোডের রামকৃজ্ঞ মিশন সেবা প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে যান সজল। বর্তমানে তিনি উঠে দাঁড়াতে পারেন না। অন্যের সহযোগিতা নিয়ে চলতে হচ্ছে তাকে।

সেখানকার ডা. বিএম পাল, ডা. পি পাল, ডা. জে ঘোষ, ডা. জি বসু একটি বোর্ড গঠন করেন। সেই বোর্ডের সিদ্ধান্ত দেন সজলের হিফ জয়েন্টের সমস্যা হয়েছে। সেটি অপারেশন করলে ভালো হয়ে যাবেন। কিন্তু অপারেশনসহ তার চিকিৎসার জন্য সাড়ে ৯ লাখ টাকার প্রয়োজন। কিন্তু এ অর্থ ব্যয় করার সামর্থ্য তার পরিবারের নেই।

কী করে ছেলেকে বাঁচাবে এ নিয়ে চরম শঙ্কা আর উৎকণ্ঠায় আছেন সজল আহাম্মদের মা-বাবা। ফলে নিরুপায় হয়ে প্রধানমন্ত্রীসহ দেশের হৃদয়বান ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের প্রার্থনা করেছেন।

এ বিষয়ে সজল আহাম্মদের মা চম্পা বেগম জানান, আমার একমাত্র ছেলে সজল। সে অনেক মেধাবী। বর্তমানে থাকার জন্য পৌনে দুই শতাংশ জমির ওপর একটি টিনের ছাপড়াঘর। এ ঘরের টিন বিক্রি করে ছেলের চিকিৎসা করিয়েছি। এখন এই জমির ওপর কয়েকটি সিমেন্টের খুঁটি ছাড়া কিছুই নেই।

তিনি বলেন, অন্যের বাড়িতে থাকি। এর মধ্যেই ছেলের জন্য ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি নিয়েছিলাম। কিছু দিন চাকরি করার পর আমি নিজেও অসুস্থ হয়ে চলে এসেছি। ছেলের বাবা মজিবুর রহমান টঙ্গীর গাজীপুর এলিগ্যান্স বিসিক ৪০ গার্মেন্টসে ৮ হাজার টাকা বেতনে সিকিউরিটি গার্ডের চাকরি করছেন। এ টাকা দিয়ে সংসার ও ছেলের চিকিৎসা করাব কীভাবে?

অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। এখন ছেলেকে নিয়ে বড় বেকায়দায় রয়েছি।

সাহায্য পাঠানোর ঠিকানা-সজল আহাম্মদ, বিকাস নম্বর ০১৭৭৩-৮৪১৫৫০ (ব্যক্তিগত)। এ ছাড়া সজল আহাম্মদ, সোস্যাল ইসলামী ব্যাংক লি., রাজশাহী শাখার হিসাব নম্বর ০০৭১৩৪০০৫৭৭৮৫।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading