না-ফেরার দেশে হাসান আরিফের মা মিসেস রওশন আরা
উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ নভেম্বর ২০১৯ । আপডেট ১২:০১
শেখফারুক : সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিকার হাসান আরিফের মা ও বেক্সিমকো গ্রুপের সাবেক উর্ধবত্মন কর্মকর্তা মিসেস রওশন আরা গতকাল (১৮ নভেম্বর) বিকাল ৪টা ১০ মিনিটে রাজধানীর শমরিতা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে—-রাজেউন)। মৃত্যুকালে তিনি দু ছেলে ইঞ্জিনিয়ার হাসান ইকবাল ও আবৃত্তিকার হাসান আরিফ, এক মেয়ে রাবেয়া রওশন তুলি সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সাংস্কৃতিক সংগঠক-কর্মীদের কাছে তিনি ছিলেন আপনজন, সকলের প্রিয় ‘খালাম্মা’
ব্যক্তিগত জীবনে মিসেস রওশন আরা ছিলেন একজন সদালাপী ও উদার মনের সামাজিক ব্যক্তিত্ব। সাংস্কৃতিক কর্মকান্ড ও প্রগতিশীল আন্দোলনে তিনি সবসময় সহযোগিতা করতেন। সাংস্কৃতিক সংগঠক-কর্মীদের কাছে তিনি ছিলেন আপনজন, সকলের প্রিয় ‘খালাম্মা’।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। ্মরহুমার জানাজায় অংশগ্রহণ এবং আত্মার মাগফেরাত কামনার জন্য পরিবারের পক্ষে হামদর্দ বাংলাদেশের পরিচালক কাজী মনসু উল হক অনুরোধ জানিয়েছেন। ব্যক্তিগতভাবে সম্পর্কে মরহুমা কাজী মনসুরের খালাম্মা হন।
মরহুমার মৃত্যুতে দৈনিক উত্তরদক্ষিণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।

