হূদয়ের বিশ্বরেকর্ড

হূদয়ের বিশ্বরেকর্ড

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২০ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৪৪

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ইয়ুথ ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ড গড়ছেন বাংলাদেশের তৌহিদ হূদয়। ১৪ নভেম্বর অপরাজিত ১২৩, ১৭ নভেম্বর ১১৫ করার পর গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) সিরিজের শেষ ম্যাচে ১১১ রান করেছেন বাংলাদেশের ১৮ বছর বয়সী এই ক্রিকেটার। যুব ওয়ানডেতে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনি সেঞ্চুরির হ্যাটট্রিক করলেন। যুব ক্রিকেটের ইতিহাসে পরপর দুই ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ড আছে ১১ জন ক্রিকেটারের। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে হূদয়ের এটি পঞ্চম সেঞ্চুরি। যুব ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি আছে পাকিস্তানের সামি আসলামের। তিনি ছয়টি সেঞ্চুরি করেন। ইন্ডিয়ার উন্মুখ চাঁদ করেছিলেন ৫টি সেঞ্চুরি। অর্থাত্, সামি আসলামের পরই আছেন হূদয় ও চাঁদ। গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। তৌহিদ হূদয় ছাড়াও ভালো ব্যাট করেছেন প্রান্তিক নওরোজ নাবিল। ৬৫ রান আসে তার ব্যাট থেকে। সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। পরে টানা তিন ম্যাচে জিতে সিরিজ জয় নিশ্চিত করে টাইগার যুবারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading