মেসির গোলে হার এড়ালো আর্জেন্টিনা

মেসির গোলে হার এড়ালো আর্জেন্টিনা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২০ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৪৮

তিন মাস নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর থেকে দারুণ ফর্মে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ব্রাজিলকে হারানোর পর আরেক প্রীতি ম্যাচে তার নৈপুণ্যে অল্পের জন্য হার এড়িয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। উরুগুয়ের সঙ্গে ড্র করেছে ২-২ গোলে। কোপা আমেরিকার হতাশা কাটিয়ে আলবিসেলেস্তরা রয়েছে দারুণ ফর্মে। অপরাজেয় থাকলো ৬ ম্যাচে। ইসরায়েলে অনুষ্ঠেয় ম্যাচটায় সেই ধারাবাহিকতা ভেস্তে যেত যদি না শেষ মুহূর্তে পেনাল্টি পেত আর্জেন্টিনা। শুরুতে দারুণ ছন্দে থাকা মেসিরা পিছিয়ে পড়ে ৩৪ মিনিটে। পুরোটা সময় মেসি মেসি ধ্বনি চলতে থাকে তেল আবিবে। সেই মেসিই ৬৩ মিনিটে সমতা ফেরাতে ভূমিকা রাখেন দলে। তার ফ্রি কিক থেকে গোলটি করেন সার্জিও আগুয়েরো। তবে উরুগুয়েও দমে যাওয়ার দল ছিল না। ৬৮ মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে দলকে আবারও এগিয়ে নেন সুয়ারেজ। শেষ মুহূর্তে যখন হারের সম্ভাবনা উঁকি দিতে থাকে, তখন ইনজুরি সময়ে মেলে পেনাল্টি! সবশেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন মেসি। এবার আর ব্যর্থ হননি। ইনজুরি সময়ে স্পট কিক থেকে গোল করে হার এড়ান আর্জেন্টিনার। এরপর আর কোনও ম্যাচ নেই দুই দলের। মার্চে বিশ্বকাপ বাছাইয়ে শুরু হবে নতুন মিশন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading