এই শীতেই বিয়ে

এই শীতেই বিয়ে

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৪

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, আগামী ২২ ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায় ও মিথিলা। স্বাভাবিক ভাবেই এই খবরে শোরগোল শুরু হয়ে যায়। নিজের বিয়ের খবর অবশ্য মেনে নিয়েছেন চলচ্চিত্র পরিচালক। তবে তা ঠিক কবে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি। তিনি বলেন, ‘কোথাও এখনও বিয়ের দিন নির্দিষ্ট করে বলিনি। কিন্তু, অনেক জায়গাতেই তা আপনা আপনি লেখা হয়ে যাচ্ছে। এর পর যদি, আমার বিয়ের কার্ড ছাপিয়ে আমাকেই পাঠিয়ে দেওয়া হয় তা হলেও আমি অবাক হব না।’ সৃজিতের এই উত্তর অবশ্য তার দর্শকদের কাছে যথেষ্ট নয়। বরং, যে বিয়েতে মিশে যাবে টলিউড এবং ঢালিউড, সেই হাইভোল্টেজ বিবাহ-বাসর নিয়ে নতুন করে রহস্য তৈরি হয়েছে। আর বিয়ের কথায় সৃজিত নিজেও যেন টানটান উত্তেজনা বজায় রাখার পক্ষে। বিয়ের দিন ক্ষণ নিয়ে তার উত্তর, ‘এখনই বিয়ের দিন সুনিশ্চিত করতে পারছি না। তবে শীতকালেই বিয়ে করার ইচ্ছা।’ পরিচালকের কথায়, ‘ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টাই বিয়ের জন্য আমার পছন্দ। কারণ এ সময় ছবির কাজ কম থাকে।’ তা হলে, সত্যিই কি তার বিয়ে ২২ ফেব্রুয়ারি?  উত্তরে সৃজিত বলছেন, ‘প্রপার ভেনু না পেলে বিয়ের দিন পিছিয়েও যেতে পারে। তা হলে বিয়ে করার পরবর্তী সুযোগ হবে জুন মাসে। কারণ, ছবির কাজে ব্যস্ত আছি।’ সূত্র: আনন্দবাজার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading