মিউজিক ভিডিতে সাফা কবির

মিউজিক ভিডিতে সাফা কবির

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৬ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০২

বাংলা নাটকের অতি পরিচিতি মুখ সাফা কবির। নাটকের পাশাপাশি মডেল হয়েছেন বেশ কয়েকটি বিজ্ঞাপনেও। সেখান থেকে এবার প্রথমবারের মতো ‘হর্ষ’ নামের একটি মিউজিক ভিডিওতে মডেল হলেন সাফা। এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ‘আয়নাবাজি’ ছবির নির্মাতা অমিতাভ রেজা। এর গানটিতে কণ্ঠ দিয়েছেন সাব্বির নাসির। রাজিব হাসানের গীতিকবিতায় এটির সুর ও সংগীত করেছেন মুনতাসীর তুষার। আর মিউজিক ভিডিওটির চিত্রনাট্য লিখেছেন চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য সুমি। ইতিমধ্যে মিউজিক ভিডিওটির শুটিং শেষ করেছেন সাফা কবির। শুটিং হয়েছে এফডিসিতে। কেরিয়ারের প্রথম মিউজিক ভিডিও সম্পর্কে এই অভিনেত্রী জানান, ‘গানটি শোনার পরই ভালো লাগে। সেই সঙ্গে অমিতাভ রেজার নির্মাণ। সব মিলিয়ে ভিডিওটিতে পারফর্ম করা। কাজটি করে খুবই আনন্দ পেয়েছি।’ অমিতাভ রেজা বলেন, ‘গানটি পছন্দ হয়েছে বলেই ভিডিওটি নির্মাণ করেছি। গানটির কথা ও গায়কী আমার কাছে সত্যিই অসাধারণ লেগেছে। মিউজিক ভিডিওতে গানের সঙ্গে দারুণ একটি গল্প পাবেন দর্শক-শ্রোতারা। এটি খুব শিগগির গাঙচিলের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading