৪৫ টাকা দরের পেঁয়াজ কিনতে বরিশালে দীর্ঘ লাইন

৪৫ টাকা দরের পেঁয়াজ কিনতে বরিশালে দীর্ঘ লাইন

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৫৪

বরিশালে দ্বিতীয় দফায় শুরু হয়েছে টিসিবির ৪৫ টাকা দরের পেঁয়াজ বিক্রি। আর এ পেঁয়াজ কিনতে সকাল থেকে লাইন ধরে দাঁড়িয়েছেন বহু মানুষ। গতকাল রবিবার (০১ ডিসেম্বর) সকাল থেকে বরিশাল নগরের নির্ধারিত ৫টি পয়েন্টে খোলা বাজারে এ পেঁয়াজ বিক্রি করছে টিসিবির ডিলাররা। পেঁয়াজগুলো আকারে বড় হলেও খুচরা ও পাইকারি বাজারের থেকে দাম কম হওয়ায় সকাল থেকেই টিসিবির ডিলারদের ট্রাক ঘিরে দীর্ঘ লাইন দেখা গেছে। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষার পর পেঁয়াজ কিনতে পারায় সন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা। পাশাপাশি খুচরা ও পাইকারি বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবির এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি অনেকেই। এদিকে বেশ কিছু দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের মতো বরিশালেও পেঁয়াজের বাজার অস্থিতিশীল ছিল। এ কারণে গত ২০ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে টিসিবি’র পেঁয়াজ বিক্রির কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম দফায় ৫ হাজার কেজি পেঁয়াজ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে খোলাবাজারে ৪৫ টাকা দরে বরিশালের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। তবে গত কয়েকদিন বন্ধ থাকার পরে গতকাল রবিবার ১ ডিসেম্বর থেকে আবারও খোলা বাজারে সাধারণ মানুষের জন্য ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রির কার্যক্রম শুরু করা হয়েছে। এদিকে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, ৪৫ টাকা দরের এ পেঁয়াজ বরিশাল নগরের ৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে (খোলা বাজারে) টিসিবির ডিলারদের মাধ্যমে ট্রাকে করে বিক্রি করা হচ্ছে। এগুলো হলো- বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, বরিশাল সিটি করপোরেশনের নগর ভবনের সামনে, আমতলা মোড় পানির টাংকি সংলগ্ন, বটতলা চৌমাথা বাজার এবং রুপাতলী চান্দুর মার্কেট এলাকা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading