আরেকটি ‘খারাপ’ সপ্তাহ পার করল পুঁজিবাজার

আরেকটি ‘খারাপ’ সপ্তাহ পার করল পুঁজিবাজার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৬ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩০

আরও একটি ‘খারাপ’ সপ্তাহ পার করল বাংলাদেশের পুঁজিবাজারে। এই সপ্তাহে দুই দিন মূল্যসূচ সামান্য বাড়লেও বাকি তিন দিন বড় পতন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট কমে সপ্তাহ শেষ করেছে। আগের দিন গত বুধবার এই সূচক ৫ দশমিক ৬৩ পয়েন্ট বেড়েছিল। তার আগের দুই দিন গত মঙ্গল ও গত সোমবার সূচক পড়েছিল যথাক্রমে ৩৭ দশমিক ২৪ পয়েন্ট এবং আগের ২৪ দশমিক ২১ পয়েন্ট। তবে ২৭ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে গত রবিবার সপ্তাহ শুরু করেছিল ডিএসই। সপ্তাহের শেষ দিন গতকাল বৃহস্পতিবার ঢাকায় ৪৩২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনেদন হয়েছে। গত বুধবার লেনদেনের অংক ছিল ৪৬২ কোটি ৬ লাখ টাকা। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত বুধবার লেনদেনের পরিমাণ ছিল ২৮ কোটি ৪৭ লাখ টাকা। লেনদেন অবশ্য গত মঙ্গলবারের চেয়ে বেড়েছে। গত বুধবার লেনদেন হয়েছে ২৮ কোটি ৪৭ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেনের অংক ছিল ২২ কোটি ১৯ লাখ টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার ডিএসইতে ডিএসইএক্স ৩১ দশমিক ৬৪ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭১ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ৫ দশমিক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৫৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ দশমিক ৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬০৫ পয়েন্টে। লেনদেনে অংশ নিয়েছে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading