রাজধানীর পৃথক স্থানে ২ বাসে আগুন

রাজধানীর পৃথক স্থানে ২ বাসে আগুন

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪২

রাজধানীর পৃথক দুটি স্থানে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (৭ ডিসেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে কাওরানবাজারে সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন লাগে। এর কিছুক্ষণ পর বিকাল পৌনে ৪টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে আগুন লেগে বিআরটিসির একটি দোতলা বাস পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কাওরানবাজারে ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে একটি ইউনিটই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। লিমা খানম আরও জানান, বিকাল পৌনে ৪টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিআরটিসির দোতলা বাসে আগুন লাগে। সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট চেষ্টা চালায়। ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, বিআরটিসি দোতলা বাসের ইঞ্জিন গরম হওয়ার কারণে এই আগুনের সূত্রপাত ঘটে। বাসের ইঞ্জিন গরম হওয়ার পরপরই ওই বাসের চালক যাত্রীদের বাস থেকে নামিয়ে দেয়। এরপরই হঠাত্ আগুন জ্বলে ওঠে। এই কারণে হতাহতের ঘটনা ঘটেনি। সব যাত্রী ও চালক নিরাপদে রয়েছে বলে জানান তিনি। তবে পর পর দুটি বাসে আগুনের পেছনে কোনো নাশকতা আছে কিনা তা ক্ষতিয়ে দেখছে  গোয়েন্দা সংস্থাগুলো। গোয়েন্দা সূত্রে এমনটাই জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading