শীতে ফেটেছে ঠোঁট? জেনে নিন করণীয়

শীতে ফেটেছে ঠোঁট? জেনে নিন করণীয়

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৮

শীতকালের খুবই সাধারণ একটি সমস্যা হচ্ছে ঠোঁট ফাটা। অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে ঠোঁট ফেটে যায়। আর শীতে বাতাসে আর্দ্রতা বেশি থাকে, ফলে ঠোঁট শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। ঠোঁট যেহেতু অত্যন্ত সংবেদনশীল অংশ, ফলে শীতকালে ঠোঁটের বাড়তি যত্ন নেয়া প্রয়োজন। এছাড়া এই ঋতুতেই অনেকের ঠোঁট কালচে হয়ে যায়। ফলে সতেজতাও হারায় ঠোঁট। চলুন তবে জেনে নেয়া যাক শীতকালে শুষ্কতা ও কালচেভাব থেকে ঠোঁটকে বাঁচানোর উপায়-

ঘরোয়া টোটকা: ঘরে থাকা উপকরণ দিয়ে সামান্য যত্ন নিলেই ঠোঁট ফাটার হাত থেকে রেহাই পাওয়া যায়। চিনি, লেবুর রস, মধু ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে পাতলা কাপড় দিয়ে হালকা করে ঘষুন। ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর ঠোঁটে লিপবাম লাগান। ঠোঁটের মরা চামড়া দূর হবে। এভাবে নিয়মিত ঠোঁটের যত্ন নিলে এই শীতেও ঠোঁট ফাটার ভয় থাকবে না।

ঠোঁটের কালচেভাব দূর করতে: ঠোঁটের কালচেভাব দূর করতে দুধের সর বা মাখনের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগান। এছাড়া গোলাপের পাপড়ি পেস্ট বানিয়ে তাতে মধু মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন সারারাত। নিয়মিত এসব উপকরণগুলো ব্যবহার করলে ঠোঁটের কালচেভাব দূর হবে।

শাক-সবজি, ফলমূল খান পর্যাপ্ত: শীতকাল মানেই শাক-সবজি ও ফলমূহের সমাহার। এই ঋতুতে বাজারে থাকে নানারকম ফলমূল ও শাক-সবজি। আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত পরিমাণে শাক-সবজি ও ফলমূল থাকতে হবে। কারণ প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ লবণের অভাবেও ঠোঁট ফ্যাকাশে বা কালচে হয়ে যেতে পারে। দিনে দুইবার ফল এবং তিনবার কয়েকরকম

শাক-সবজি খেতে হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading