সূচক না পড়লেও লেনদেন কমেছে
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩০
মূল্যসূচক না পড়লেও লেনদেন কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে। সপ্তাহের চতুর্থ দিন গতকাল বুধবার (১১ ডিসেম্বর) প্রথান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫১২ দশমিক ৩৯ পয়েন্টে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩৬ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২৯৪ দশমিক ৪১ পয়েন্টে। গতকাল বুধবার ঢাকায় ২৯৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) এই বাজারে ৩০৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল। অন্য দিকে সিএসইতে ২৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত মঙ্গলবার লেনদেনের অংক ছিল ২৪ কোটি ৯৯ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৬৫ টির। আর অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫১২ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ৫ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৫২ পয়েন্টে। সিএসইতে গতকাল বুধবার ২৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত মঙ্গলবার লেনদেনের অংক ছিল ২৪ কোটি ৯৯ লাখ টাকা। লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

