কলকাতায় ববির অভিষেক

কলকাতায় ববির অভিষেক

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২০

ইয়ামিন হক ববি। ভিন্নধর্মী কয়েকটি সিনেমায় অভিনয় করে অল্প সময়েই দর্শকরেদর মন জয় করে নেন তিনি। দেশের গন্ডি পেরিয়ে অভিনয় করেছেন কলকাতার ছবিতেও। যার নাম ‘রক্তমুখী নীলা’। গত শুক্রবার (০৬ ডিসেম্বর) কলকাতার প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। আর এ সিনেমার মধ্য দিয়ে কলকাতাতেও অভিষেক হয় তার। তবে অভিষেকের দিন কলকাতায় যেতে না পারায় মন খারাপ ববির। তবে ছবিটি দেখে সবাই খুব প্রশংসা করছে। এমনটাই জানান ববি। এ প্রসঙ্গে তিনি বলেন, গত্বাঁধা গল্পের বাইরের একটি সিনেমা এটি। ইন্ডয়ার জয়দীপ মুখার্জির পরিচালনায় এ সিনেমায় আমার বিপরীতে সব্যসাচী মিশরা অভিনয় করেছেন। তিনি ওপার বাংলার অনেক মেধাবী একজন অভিনেতা। বর্তমানে আমার মা অস্ট্রেলিয়া আছেন। আমাকেও কয়েকদিনের জন্য সেখানে যেতে হবে। তাই এরমধ্যে আর কলকাতায় যাওয়া হয়নি। তবে ছবিটি মুক্তির পর খবর নিয়েছি। প্রথম দিনের দর্শক সাড়ার খবর পেয়ে আমি সত্যিই আনন্দিত ও উচ্ছ্বসিত। প্রযোজক, পরিচালকসহ অনেকে ফোন করে আমাকে শুভেচ্ছাও জানিয়েছেন। দর্শকরা সিনেমাটি পছন্দ করছেন জেনে আমারও খুব ভালো লাগছে। এদিকে কিছুদিন পরই অভিনয় করবেন নতুন সিনেমায়। যার নাম ‘মুক্তি’। নারীকেন্দ্রিক সিনেমা টি নির্মাণ করছেন ইফতেখার চৌধুরী। অ্যাকশন ঘরানার এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে থাকছেন ববি। আগামী বছর নারী দিবস উপলক্ষে মুক্তি পাবে ছবিটি। নতুন ছবির শুটিংয়ের বিষয়ে ববি বলেন, ‘নতুন বছরের শুরুতে মাল্টা ছবির কিছু কাজ লন্ডনে করব। এরপর সিনেবাজের একটি ও আরেকটি নাম চূড়ান্ত না হওয়া ছবির কাজ শুরু হবে। আশা করছি শুরুটা ভালোই হবে এবং দর্শকের জন্য চমকও থাকবে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading